ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৩ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি:
নভেম্বর ১২, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
link Copied

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর এবং মহানগরের কাশিমপুর ও বাসন থানা এলাকায় এসব ঘটনা ঘটে। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে আজ ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকায়। এখানকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় বাসে আগুন।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. মামুন বলেন, ‘আমাদের স্টেশনের সামনেই বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’