চট্টগ্রামের খুলশী এলাকায় গোয়েন্দা সংস্থার পরিচয়ে ডাকাতির চেষ্টা করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সানমার রয়েল রিক ভবনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ১৩-১৪ জন লোক ভবনে ঢুকে সিকিউরিটি গার্ডদের বেঁধে মোবাইল ফোন, সিসিটিভি হার্ড ডিস্ক ছিনিয়ে নেয় ও ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন করে। পরে যমুনা অয়েল কোম্পানির সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটের দরজা ভেঙে লুটের চেষ্টা করে। আশপাশের লোকজন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করে।
একটি মাইক্রোবাসসহ তাদের কাছ থেকে খেলনা পিস্তল, গোয়েন্দা পরিচয়পত্র এবং খালি বস্তা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার এবং দোকান কর্মচারী রয়েছেন। ঘটনার সময় বাসাটি ফাঁকা ছিল।
