ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার দক্ষিণে সামরিক অবস্থানে ইসরায়েলি হামলা

নিত্যবেলা প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
link Copied

সিরিয়ার দক্ষিণে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে শুক্রবার ইসরায়েল হামলা চালিয়েছে । সিরিয়ান যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ কথা জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল তার চির প্রতিদ্বন্দ্বী ইরানের উপর প্রতিশোধমূলক এ হামলা চালিয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, সুইদা ও দারা প্রদেশের মধ্যবর্তী সিরিয়ার সেনাবাহিনীর একটি ‘রাডার স্থাপনা’ লক্ষ্য করে ইসরায়েল এসব হামলা চালিয়েছে। খবর এএফপি’র।