ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, টিকটকার নিরব গ্রেপ্তার

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ
link Copied

স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীকে অপহরণ ও পরে ধর্ষণ করে টিকটকার নিরব। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাটোরে। এ ঘটনায় নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে আলাইপুর এলাকায় মোটরসাইকেলযোগে আসা উত্তর বড়গাছা এলাকার মিন্টু মিয়ার ছেলে টিকটকার নিরব ও তার সহযোগী স্টেশন বাজার এলাকার নূর আলমের ছেলে পারভেজ ওই স্কুলছাত্রীকে অপহরণ করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে টিকটকার নিরব ও পারভেজকে অভিযুক্ত করে ওই স্কুলছাত্রীর বাবা নাটোর সদর থানায় মামলা করেন। পরিবারের অভিযোগ স্কুলছাত্রীকে অপহণের পর ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

এদিকে, মামলার পর সদর থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা এলাকা থেকে অসুস্থ অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরে দুপুরে ওই ছাত্রীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রধান অভিযুক্ত টিকটকার নিরবকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে নিরবকে জেল হাজতে পাঠানো হয়। অপর অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।