ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব

আল সাদি, নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
link Copied

গাজীপুরে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. নুরনবী (২৮)। শেরপুর জেলার শ্রীবরর্ধী থানার বলিদাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম মো. নুরুল ইসলাম। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প এর একটি দল এ অভিযান চালায়। গ্রেফতারকৃত নুরনবী’কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে গাজীপুরের আশে-পাশ এলাকায় খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

ছবি: ৩৫ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন।

পরে র‍্যাব-০১ স্পেশালাইজড কোম্পানি গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মো. নুর নবীকে গ্রেফতারের পর জিএমপির সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।