ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলায় আপস

নালিতাবাড়ীতে সাবেক ইউপি সদস্যসহ দুজনের হাজতবাস

নিত্যবেলা প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩১ পূর্বাহ্ণ
link Copied

শেরপুরে কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর এক মামলা বাদীকে চাপ দিয়ে আপস করায় ৫ ঘণ্টা হাজত খেটেছেন এক সাবেক ইউপি সদস্যসহ ২ ব্যক্তি। বৃহস্পতিবার নালিতাবাড়ী জিআর আমলি আদালতে এ ঘটনা ঘটে। তারা হলেন নালিতাবাড়ী উপজেলার মরিচপরাণ ইউনিয়নের কোন্নগর গ্রামের হেকমত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মো. ফজলুর রহমান ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবুল আক্তার। এরপর তাদের আদালতের গারদখানায় নিয়ে আটক রাখা হয়। পরে তারা আইনজীবীর মাধ্যমে কৃতকর্মের দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে এফিডেভিট দাখিল করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ মুচলেকা গ্রহণ সাপেক্ষে তাদের মুক্তির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট সাব ইন্সপেক্টর আলা উদ্দিন। আদালত সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণ কোন্নগর গ্রামের হতদরিদ্র পরিবারের মাতৃহীন কিশোরী মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বসতবাড়িতে একা পেয়ে ধর্ষণ করে স্থানীয় নওশেদ আলীর ছেলে তারা মিয়া। ওই ঘটনায় পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা করলে গ্রেফতার হয় তারা মিয়া। সেই সঙ্গে আদালতে ধর্ষণের ঘটনার জবানবন্দি দেয় ভিকটিম। অন্যদিকে গত ৪ এপ্রিল হাজতি আসামির জামিনের আবেদন না মঞ্জুর হয় জেলা দায়রা জজ আদালতে। ওই অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান ও সমাজপতি বাবুল আক্তার আসামির পক্ষ নিয়ে বাদীপক্ষকে চাপ দিয়ে মামলায় আপস-মীমাংসা করে বাদীর এফিডেভিট আদায় করে নেয়।