গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ১৬ বছরের এক কিশোরিকে ধর্ষণের ঘটনায় র্যাব-১৪ এর সাথে যৌথ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-১। ধর্ষনের পরেই তামিম গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনার ছয় মাস পর শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল জেলার কালিহাতি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম তামিম আহমেদ (২৬)। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা পূর্বপাড়া গ্রামের মৃত উজ্জল হোসেনের ছেলে।
র্যাব-১ গাজীপুর এর স্পেশালাইজ কোম্পানির স্কোয়াড কমান্ডার মো. মাহফুজুর রহমান জানান, গত বছরের ০৫ জুলাই ভুক্তভোগী ঐ কিশোরীকে তামিম বাসায় একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষক করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরির পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই ধর্ষণের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১ স্পেশালাইজড কোম্পানীর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তিনি আরও বলেন, র্যাবের আভিযানিকদল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে আসামী তামীম আহমেদ টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বল্লাবাজার এলাকায় আত্মগোপনে আছে। ঐ সংবাদের ভিতিত্তে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী গাজীপুর এর আভিযানিক দল ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে করে ধর্ষক তামীম আহমেদকে গ্রেফতার করে।
