ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ জনের তালিকা প্রকাশ

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
link Copied

পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ করেছে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২। বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে এ তালিকা চূড়ান্ত করা হয়।

চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, যাচাই-বাছাই শেষে জামিনপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (২২ জানুয়ারি) জামিননামা দাখিলের পর কারাগারের বিধি অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।

২০০৯ সালের পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষে ১৫২ জনের ফাঁসি এবং ১৬০ জনের যাবজ্জীবনসহ বিভিন্ন সাজা ঘোষণা করা হয়।

বিস্ফোরক মামলায় ২০১০ সালে ৮৩৪ জনের বিচার শুরু হলেও, হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের কারণে তা স্থগিত থাকে। বর্তমানে ৪৬৮ জন আসামি বিস্ফোরক মামলায় কারাগারে আছেন।

ক্ষমতার পালাবদলের পর তদন্ত পুনরায় শুরুর দাবি উঠলে সরকার নতুন কমিশন গঠন করে বিষয়টি পুনর্বিবেচনা করছে।