ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
link Copied

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে একটি প্রাইভেটকারে বাস ধাক্কা দিলে ২ জন আহন হন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- প্রাইভেটকারটির চালক এবং একজন যাত্রী। চালকের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, একই লেনে চলছিল ভিআইপি পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারটি। একপর্যায়ে সামনে থাকা প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে সেটি পেছনের দিকে ঘুরে যায়। পরে পেছনে থাকা বাস প্রাইভেটকারটিকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গাড়িটিতে পাওয়া একটি ড্রাইভিং লাইসেন্স থেকে মিলন মাতব্বর নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তবে আহতদের পরিচয়ের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।