ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবার অটোরিকশা চালাতে গিয়ে শিশুর মৃত্যু

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
link Copied

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাবার ব্যাটারিচালিত অটোরিকশাভ্যান চালাতে গিয়ে শাফিন আহন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কাজলার ছনটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির বাবা নুরনবী আহন প্রথমে হাসপাতালে জানান, সকালে বাসার সামনে খেলার সময় ব্যাটারিচালিত অটোরিকশাভ্যানের ধাক্কায় আহত হয় তার ছেলে। পরে শিশুটির মৃত্যু হলে হাসপাতালে শিশুর বাবাকে খুঁজে পাওয়া যায়নি।

এতে ঘটনাটি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে কীভাবে শিশুটির মৃত্যু হয় এবং নুরনবী আসলেই তার বাবা কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে নুরনবী তার স্ত্রীকে নিয়ে আবারও হাসপাতালে ফিরে আসেন।

তখন তিনি জানান, সন্তানের মৃত্যুতে তিনি দিশাহারা হয়ে পড়েন। একা পরিস্থিতি সামাল দিতে পারবেন না ভেবে বাসা থেকে স্ত্রীকে নিয়ে আবারও হাসপাতালে ফেরেন।

এ প্রসঙ্গে, ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, পরিবারের সঙ্গে ছনটেক এলাকার একটি বাসায় থাকত শাফিন। তার বাবা নূরনবী আহন পেশায় ভ্যানচালক। শুক্রবার সকালে সে বাসার সামনে রাখা বাবার অটোরিকশায় উঠে বসে। এ সময় চাবি ঘোরাতেই রিকশাটি চলতে শুরু করে। তখন টাল সামলাতে না পেরে শিশুটি পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।