ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রী আটক

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৩ ৮:২২ পূর্বাহ্ণ
link Copied

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  আটকরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী।

আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদের আটক করা হয় বলে জানান কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি তবে আটকদের মধ্যে শিশুও আছে বলে জানা গেছে।

সাজেদুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে চোরাচালানের বিপুল পরিমাণ স্বর্ণ আটক করা হয়। আটক করা প্রায় ৩০ কেজি ওজনের এসব সোনার মধ্যে আছে ২৮০টি বার ও ছয়টি ডিম আকৃতির স্বর্ণখণ্ড। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তবে ৩-৪ জন বলছে, তারা কিছুই জানে না।

ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা আরও বলেন, বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে বিস্তারিত জানানো হবে। আটকরা কাস্টডিতে আছেন।