ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতেই ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
link Copied

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, তিনি ও তার সফরসঙ্গীরা রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বেন।

সফরে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রা এবং অন্যান্য আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, ডব্লিউইএফ-এ বাংলাদেশ নিয়ে একটি বিশেষ সংলাপে বৈশ্বিক ব্যবসায়ী ও সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টা ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।