জয়পুরহাটের ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ।
আজ ভোরে এ কাজ শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানিয়ে বিজিবিকে অবহিত করেন।
সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে বিজিবি কাজ বন্ধ করতে বলে। এরপর বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ স্থগিত করে চলে যায়।
বিজিবি হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার জানান, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আজ বিকেল ৩টায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদী।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
