ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ভেজালবিরোধী অভিযানে অবৈধ কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ১৫, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
link Copied

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা এলাকায় আজ (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের পরিচালিত ভেজালবিরোধী অভিযানে একটি অবৈধ ডিটারজেন্ট ও কেমিক্যাল কারখানায় অভিযান চালানো হয়।

 

জানা যায়, মো. সুজাত মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ওই কারখানাটি পরিচালনা করে আসছিলেন। সেখানে ডিটারজেন্ট, কেমিক্যাল, আটা ও হারপিকসহ নানা ধরনের পণ্য একসঙ্গে উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।

 

অভিযানকালে হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানা মালিক মো. সুজাত মিয়াকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে বিপুল পরিমাণ ক্ষতিকর পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ফারুক। অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের একটি চৌকস দল।