ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ৩ আসন

ওরা আমাকে মেরে ফেলতে চায় আমি কি অপরাধ করেছি? : সবুজ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনের সতন্ত্র পদপ্রার্থী ইকবাল হোসেন সবুজ আজ ২ জানুয়ারী গাজীপুরের সদর উপজেলা পিরোজালী ইউনিয়ন এর সরকার পাড়া বাজরে নির্বাচনী পথসভায় তিনি বলেন, আমি ভূমি দস্যুতা, জুয়া, চাঁদাবাজ সন্ত্রাসবাজীর বিরুদ্ধে, শান্তির পক্ষে সেটাই কি আমার অপরাধ? গতকাল ১ জানুয়ারী সোমবার মাওনা চৌরাস্থা সলিং মোড়ে আমার নির্বাচী প্রচারনা কার্যালয়, যে চেয়ারে আমি বসি সেই চেয়ার লক্ষ করে বুলেট ছুড়েছে, এর আগে ওরা আমার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে, সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় ওরা এখন আমাকে মেরে ফেলতে চায়।

তিনি আরো বলেন, তোমরা যতোই ষড়যন্ত্র করো না কেনো গাজীপুর ৩ আসনের ১০ লক্ষ মানুষের হৃদয় থেকে ইকবাল হোসেন সবুজ এর নাম মুছে ফেলতে পারবা না, ঐ বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিবে গাজীপুর ৩আসনের ১০ লাক্ষ জনতা। প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি অবাধ সুষ্ঠু ও সকলের অংশগ্রহণ মুলক নির্বাচন করতে দল থেকে কেউ যদি সতন্ত্র নির্বাচন করতে চায় আমার কোনো আপত্তি থাকবে না । তৃনমুল নেতা কর্মিরা কে কার নির্বাচন করবে সেটা আমাদের দেখার বিষয় না। ইকবাল হোসেন সবুজ আরো বলেন এই পিরোজালী ইউনিয়ন বাসীর সাথে আমার হৃদয়ের সম্পর্ক, তোমরা বুঝ না। তোমরা কোনদিন হৃদয় দিয়ে মানুষকে ভালবাসতে পারো নাই। বিগত পাঁচ বছর আমি এই অসনে শান্তি প্রতিষ্ঠা করেছি, তাই ট্রাক প্রতিক এই জনগণের শান্তির প্রতিক তাই আমি বিশ্বাস করি আগামি ৭ তারিখ ট্রাক প্রতিকের বিজয় হবে ইনশাআল্লাহ।