ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গুজবের ওপর দাঁড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আ.লীগ: সারজিস

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
link Copied

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা গুজবের মাধ্যমে বিভ্রান্তি এবং বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, পাচারকৃত অর্থ দিয়ে গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে দেশের সচেতন জনগণ এসব গুজবকে পাত্তা দেয় না। তিনি আরও বলেন, “আমরা মানুষের স্বপ্ন ও স্পিরিট সামনে রেখে কাজ করছি। এ ধরনের গুজবকে গুরুত্ব দিলে শুধু সময় নষ্ট হবে।”

ইয়ুথ সামিট প্রোগ্রামে তরুণদের উদ্দেশ্যে সারজিস বলেন, আগামীর বাংলাদেশ গড়তে মেয়ে-ছেলে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের কাজ নিজেদের জায়গা থেকে করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, এবং স্বপ্ন পূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না বক্তব্য দেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সারজিস।