ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রবিউল ইসলাম, পীরগাছা প্রতিনিধি
মে ২৯, ২০২৪ ৮:৩৮ পূর্বাহ্ণ
link Copied

রংপুরের পীরগাছা উপজেলার ৫ নং  ছাওলা ইউনিয়নে আফতাব হাসিম মন্ডলপাড়া গ্রামের আবেগময় চিঠি লিখে আত্মহত্যা করেন মহসিনা নামের এক (১৪)বছর বয়সী কিশোরী। জানা যায় কিশোরী টি পাওটানার হাট  ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৯ম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী।

গত  (২৮মে) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পীরগাছা থানা পুলিশকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন তার পরিবার। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পীরগাছা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

জানা যায় মেয়েটির বাবা-মা জীবিকা নির্বাহের জন্য ঢাকায় বসবাস করেন।ফলে মেয়েটি গ্রামের বাড়িতে তার দাদা দাদির সাথে বসবাস করতেন।

এই বিষয়ে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার চন্দ্র বর্মন বলেন আমরা খবর পেয়ে সন্ধ্যার পর পরই ঘটনা স্থলে ফোর্স নিয়ে পৌছাই ঘটনা স্থল পরিদর্শন করি মেয়েটি গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। সম্পূর্ণ স্বাধীনভাবে মহিলা পুলিশ ও স্থানীয় নারী দ্বারা লাশটি কে শ্রোতাল প্রস্তুত করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে, আমরা সার্বিক বিষয় তদন্ত করছি, আমরা এই মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য লাশটিকে ময়নাতদন্তের জন্য নিয়েছি পাশাপাশি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।