ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ঘর ভাঙতে মোবাইল কোর্ট পরিচালনা

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ
link Copied

শ্রীপুরে বনভূমিতে করা দুইটি ঘর ভাঙতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর ) সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে কাজল এবং রাকিবের বাড়িতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি ঘরের বেড়া সরিয়ে দেয়া হয়েছে।

সদ্যনির্মিত ঘর দুইটি ভাঙতে গেলে তারা দাবি করে, কাগজপত্র রয়েছে। পরে প্রাথমিকভাবে ঘরের বেড়া সরিয়ে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেড়া সরিয়ে দেয়া হলে যারা ঘর নির্মাণ করেছেন তারা কিছু কাগজপত্র নিয়ে হাজির হয়। এ সময় অনুরোধ করে ম্যাজিস্ট্রেটের নিকট কিছুদিন সময় দাবি করে তারা। কাগজপত্র যাচাইবাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান রিপন বলেন, যে দুইটি ঘর ভাঙার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, সে জমি সম্পূর্ণ বনভূমির। লোহাগাছ মৌজার সিএস ৩০, আরএস ৪৬৫ ও ৫২৬ । এর মধ্যে ৪৬৫ আরএস দাগটি উডলট বাগানের অংশ। বনভূমি জবরদখল মুক্ত করে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ব্যয় খাতে বাগান সৃজনের উদ্দেশ্যে অভিযানটি পরিচালনা করা হয়। ওই সময় তারা কাগজপত্র দিলে তা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তী সিদ্ধান্ত জানানোর পূর্ব মুহুর্ত পর্যন্ত ঘরে অবস্থানসহ সব ধরণের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, এটা বন বলতেছে বনের জায়গায়, পরে আমরা গেলাম। গিয়ে দেখলাম, এটা তারা বন্দোবস্ত পেয়েছে সরকারের কাছ থেকে এবং বনের নামে রেকর্ড আছে। পরে আমরা ওই ভাবেই রেখে আসছি। পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগে সব ধরণের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

অভিযানে উপস্থিত ছিলেন, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, সিংড়াতলী বিট কর্মকর্তা আবদুল মান্নান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আলাল খান, গোসিঙ্গা বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম, শিমলাপাড়া বিট কর্মকর্তা আখতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, সূর্যনারায়ণপুর বিট কর্মকর্তা তোহিদুর ইসলাম,
কাচিঘাটা সদর বিট কর্মকর্তা ইলিয়াসসহ ৩০-৪০ জন বন প্রহরী ও শ্রীপুর থানার এসআই শাখাওয়াতসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।