পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। হেভিওয়েট এই পাঁচ প্রার্থীর মধ্যে কে বসবে চেয়ারম্যানের চেয়ারে। সেই রায় জনগণ দিবে ২৯ মে (বুধবার) ভোটের মাধ্যমে। নানান প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেছে প্রার্থী ও তার সমর্থকরা। উপজেলার ১০টি ইউনিয়নে চলছে ভোটের আনান্দ। উপজেলার বিভিন্ন স্থানে পছন্দের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অস্থায়ী অফিস করে চলেছে প্রচারণা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট হবে বলে আশাবাদী সাধারণ মানুষ।
বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন (ঘোড়া প্রতীক), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন (মোটর সাইকেল প্রতীক) এবং জেলা আওয়ামীলীগের তিন কার্যকারী সদস্য মোঃ কামিল হোসেন (কাপ পিরিচ প্রতীক), মোঃ রফিকুল ইসলাম রুমন (আনারস প্রতীক) ও আবু সাঈদ খান (হেলিকপ্টার প্রতীক) নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। সাধারণ ভোটারদের কাছে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। তবে সাধারণ ভোটার বলছেন আমরা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। সবাই ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় নেতা-কর্মী পাঁচ ভাগে বিভক্তি হয়ে পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।
এই বিষয়ে জানতে চাইলে, পাবনা জেলা আওয়ামীলীগের সহ্-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, দলীয় নেতা-কর্মীদের এই বিভক্তি স্থায়ী না। পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক। ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় প্রার্থী হয়েছে বারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা পষিদের তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৯ মে (বুধবার)।
