ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

খচ্চরের পিঠে সওয়ার হলেন সলিমুল্লাহ খান

শাহান সাহাবুদ্দিন
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
link Copied

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বা বিপ্লবের ফসল তো আমরা দেখতে পাচ্ছি না,কাগজপত্রে আছে,বাস্তবতায় নেই। ফলে সলিমুল্লাহ খান সাহেব আপনার আশ্রয় নিয়েই বলছি: এখন বাংলা একাডেমি হয়েছে একটা খচ্চর প্রতিষ্ঠান! অর্থাৎ সে না হয়েছে গাধা না হয়েছে ঘোড়া।

তো খান সাহেব,আপনি মহাত্মা আহমদ ছফাকে কতটা ধারণ করলেন? পুরোপুরি ধারণ করলে তো খচ্চরের পিঠে সওয়ার হওয়ার কথা না!

 

কী চমৎকার দেখা গেলো,বাংলা একাডেমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফারুকী আর প্রফেসর আজমের পেছনে পুরস্কারপ্রাপ্ত সলিমুল্লাহ খান ও জি এইচ হাবিব দাঁড়িয়ে আছেন, আজম- ফারুকী চেয়ারে আসীন,হাসছেন। এই হাসিটা নিশ্চয়ই আপনাদেরকে উন্নত প্রাণী থেকে খচ্চরে নামিয়ে আনার তাচ্ছিল্যের হাসি!

 

আহমদ ছফার মতো পুরস্কার প্রত্যাখ্যানের আনন্দ ও গৌরব নিয়ে বাঁচতে শিখতে হয়,শেখা জরুরি, ক্ষেত্রবিশেষে।

 

আগের হাল যা তোমরাও তা। সঙ্গত কারণে আমাদের এখন পর্যন্ত বলার জায়গা নেই যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের (বিপ্লবের?!) দখিণা হাওয়া বইছে,বরং শরীরে ধাক্কা দিচ্ছে লু হাওয়া!