ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজরের হালুয়ার রেসিপি দিলেন কবি ও গল্পকার হাসনা হেনা।

কবি ও গল্পকার হাসনা হেনা
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ
link Copied

গাজরের হালুয়া
খুবই সুস্বাদু ডেজার্ট গাজরের হালুয়া। ছোট থেকে বড় সবার পছন্দের ডেজার্ট এটি।ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ডেজার্ট ।

উপকরণ-
১- গাজর আধা কেজি
২- চিনি পৌনে এক কাপ
৩- ঘি ৩-৪ টেবিল চামচ
৪-গুঁড়া দুধ – হাফ কাপ
৫- এলাচ ৩টি
৬- তরল দুধ ১ কাপ
ড্রাইফুট ইচ্ছে মতো।

গাজর ধুয়ে পাতলা করে কেটে নিতে হবে, ১ কাপ তরল দুধ দিয়ে চুলা লো হিটে রেখে গাজর গুলো ভালো করে সেদ্ধ করে মেশ করে নিতে হবে। চুলায় একটি পাত্রে ঘি দিয়ে গরম করে নিন, এবার এলাচ দিয়ে নেড়ে চেড়ে মেশ করা গাজর টুকু দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। এবার দিয়ে দিতে হবে চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুটা শুকিয়ে এলে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। গুঁড়া দুধ গাজরের সাথে মিশে এলে সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করে ড্রাই ফুড ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।