ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কম্বল পেল অসহায় ও দুস্থ পরিবার

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
link Copied

গোপালগঞ্জে বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নিহার কুমার ব্রহ্মচারী ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ, বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের কোষাধ্যক্ষ তুষার ব্রহ্মচারী, প্রধান উপদেষ্টা লক্ষণ চন্দ্র ব্রহ্মচারীসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।