রাজধানীর তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, বিকেল পাঁচটা থেকে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় একটি লাইন ক্লিয়ার করা হয়েছে। সেটি দিয়ে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
