ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

সকালে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ
link Copied

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। বাসটি অগ্রণী ব্যাংকের স্টাফ বাস হিসেবে ব্যবহৃত হয়।

পরে খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।