ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ায় স্পিকারকে সংবর্ধনা

রবিউল ইসলাম রবি, রংপুর সংবাদদাতা
জানুয়ারি ১০, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ
link Copied

রংপুর-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংবর্ধনা জানিয়েছেন।
স্পিকার নিজ নির্বাচনী এলাকা রংপুর থেকে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করলে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ, সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের বিভিন্ন অধিশাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংসদ ভবনস্থ সোনালী ব্যাংক লিমিটেড শাখার কর্মকর্তাবৃন্দ স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর থেকে আকাশপথে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সংবর্ধনা জানান।
এসময় সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।