গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমানা আলী টুসির প্রতিমন্ত্রী হওয়ার খবরে ওই আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন নেটিজেনরা।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) নবগঠিত মন্ত্রিসভায় ১১ প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনের রুমানা আলী (টুসি)। এই খবরে শ্রীপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দমিছিল করেন। এছাড়াও সোসাল মিডিয়া ফেসবুকে দেখা যায় বিভিন্ন ব্যক্তির বিরূপ প্রতিক্রিয়া, কেউ কেউ সেসব স্ট্যাটাসে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনকে নিয়েও করেছেন সমালোচনা।

ছবি: ফেসবুক স্ট্যাটাস এর স্কিনশর্ট।
ওয়াসিম মিয়া নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “কে যেন বলেছিল ইকবাল হোসেন সবুজ ভাই মন্ত্রী হবে কেমনে কি, এখন দেখি রুমান আলী টুসি আপা প্রতিমন্ত্রী হয়ে গেল”। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মো. ফারুক তাজ নামের অন্য একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আহ কি জ্বালা,,, কাটা গায়ে নুনের ছিটা। প্রথম বার এমপি হয়েই প্রতিমন্ত্রী। এই যন্ত্রণা সবুজ বাহিনী, ট্রাক বাহিনী কেমনে সহ্য করবো। আমার খুব মায়া হচ্ছে কেরাইচ্ছাডির জন্য।”। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
সোয়েল তাজ নামের অন্য আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “শ্রীপুরের রাজনীতি থেকে বিদায় ইকবাল হোসেন সবুজ,”। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, রুমানা আলী টুসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটে পরাজিত করেন টুসি। বাবার আসনে প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন রহমত কন্যা রুমানা আলী টুসি। নির্বাচিত হওয়ার পর শ্রীপুর থেকে দাবি উঠে টুসিকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার।
