গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সফিপুরের বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার নিত্যবেলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ভোর ৫ টার দিকে বাসার গেইটে অন্তত চারাটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। নাশকতার উদ্দেশ্য ককটেল মেরে বাসার গেইট ভিতরে বাসার কাঁচের জানালা ভেঙে ফেলেছে।
তিনি বলেন, কালিয়াকৈর থানায় জানানোর পরও এখনো থানা থেকে কেও আসেনি।কালিয়াকৈর থানার ইন্সপেক্টর অপারেশন মো জোবায়ের নিত্যবেলাকে জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি।
