কোনো দেশ নিষেধাজ্ঞা দিলে তাদের পণ্য বাংলাদেশ কিনবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।
গত মে মাসে বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু করে।
এর দুই বছর আগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বব্যাপী নতুন শ্রমনীতি ঘোষণা করে মার্কিন সরকার। যেখানে শ্রমিক অধিকার হরণের ক্ষেত্রে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তবে বরাবরই মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
