ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
link Copied

চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে না পারায় দাম নিয়ন্ত্রণে আসছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদফতর পরিদর্শন শেষে তিনি জানান, চিকন চালের দাম বাড়লেও মোটাচালের দাম কমেছে। বন্যার ক্ষতির অজুহাতে দাম বাড়ানোর চেষ্টা রোধে সরকার প্রচুর চাল আমদানি করছে।

তিনি আরও বলেন, বিমানে বোমা আতঙ্কের খবর সম্পূর্ণ মিথ্যা এবং যারা এই গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও র‍্যাবের নতুন পোশাক বিতর্কে মন্তব্য না করে উপদেষ্টা বলেন, দুর্নীতি দমনে মন-মানসিকতার পরিবর্তন জরুরি।