ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১০ আসনে জয়ী নায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
link Copied

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি। পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।  এই আসনে ভোট পড়েছে ২১.৭৮ শতাংশ।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ফেরদৌস আহমেদকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন তার শোবিজ অঙ্গেনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া আরও অনেকে এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।