ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে বসে আবারও ছোবলের পরিকল্পনা করছে আ.লীগ,

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
link Copied

রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে পরাজিত হয়নি। বরং তারা দিল্লির সমর্থনে পুনরায় আঘাত হানার পরিকল্পনা করছে।তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ এসেছিল। তবে আমাদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। এটি ফ্যাসিবাদ বিরোধী এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই। আওয়ামী লীগ যদি আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা বসে থাকব না। আমরা কারও কাছে মাথানত করব না।

মাহফুজ আলম স্পষ্ট করেন যে, বাংলাদেশে সেনাশাসনের কোনো প্রেক্ষাপট নেই। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে লড়াই জিতেছি এবং আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি।গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মাহফুজ আলম তার সংক্ষিপ্ত সফরে রামগঞ্জে এসে বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এতে সর্বস্তরের মানুষের উৎসবমুখর অংশগ্রহণ ছিল। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।