ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

‘টিভিতে দেখলাম জিতেছি, ফলাফল ঘোষণার সময় দেখি হেরে গেছি’

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৪ ৪:৪০ পূর্বাহ্ণ
link Copied

ঢাকা-৫ এর নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্না বলেছেন, আমি টিভিসহ সব জায়গায় দেখলাম জিতে গেছি। ফলাফল ঘোষণার সময় দেখি হেরে গেছি।

রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর হারুনর রশীদ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

ঢাকা-৫ আসনে মুন্নার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হারুনর রশীদ পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি ভোট। ভোটের ব্যবধান মাত্র ২৯৭। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কামরুল হাসান ১০ হাজার ৫৭০টি ভোট পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৭৬৪ জন।

প্রসঙ্গত, মুন্না যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে বিজয়ী স্বতন্ত্র মশিউর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।