গাজীপুরে ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ওলামা দল। নগরীর বাসন থানার দিঘিরচালা এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা, আমরা ভালোবাসার রাজনীতি করি। আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌছে যাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসা নিয়ে। আমরা সকলে মিলে বিএনপিকে প্রতিষ্ঠিত করবো এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব খোকন বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ওলামা দলের আহবায়ক মোস্তফা জামান খোকন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজ ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাবেক কাউন্সিলর মোসলেম উদ্দিন মূসা। আরোও উপস্থিত ছিলেব নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা।
