ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ৩ আসন

মানুষ জেগেছে, টুসীর জয় নিশ্চিত: জর্জ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
link Copied

গাজীপুর ৩ আসনে ভূমিদস্যুতা নেই, চাঁদাবাজি নেই, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নেই’ বক্তব্যে বুলি আওড়ান এমপি ইকবাল হোসেন সবুজ। এসব বক্তব্য ডাহা মিথ্যা বলে এমপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ। তিনি আরও বলেন, মানুষ জেগেছে। টুসীর জয় নিশ্চিত।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে একটি কর্মীসভায়, বুধবার (১৩ ই ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর জয়বাংলা মোড়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, এমপি হওয়ার পূর্বে ইকবাল হোসেন সবুজ যা বলেছিলেন, তার কোনো কথাই তিনি রাখতে পারেননি। আ.লীগের প্রকৃত কর্মীরা ছিল উপেক্ষিত। তার চারদিক ঘিরে রেখেছিল মোশতাক, রায় দুর্লভ ও ঘষেটি বেগমেরা। লুটেরা ও মোসাহেবরা। তার কর্মফলেই তিনি নৌকা হারিয়েছেন। এই নৌকা ক্লিন ইমেজের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসীর হাতেই নিরাপদ। গাজীপুর ৩ আসনে নৌকার জাগরণ ঘটেছে।

কর্মীসভার আয়োজক গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ হোসেন বলেন, সবুজের বিপথগামী কর্মীরা ফেসবুকে নৌকার কর্মীদেরকে হুমকি দিচ্ছে। এই হুমকির জবাব জনগণ নৌকা প্রতীকে ভোটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ্।

ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান তোতার সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রধানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক (সাবেক) ইউসুফ মো. সেলিম রেজা, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য জসীম উদ্দিন বিএসসি ও হারুনুর রশীদ বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক সদস্য মো. ফিরুজ মিয়া, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মনির হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সোহানুর রহমান মনির, ইউনিয়ন যুবলীগ নেতা শরীফ প্রমূখ।

বক্তারা ইকবাল হোসেন সবুজের গত পাঁচ বছরের অপকর্মের সমুচিত জবাব অধ্যাপক রুমানা আলী টুসীর নৌকা প্রতীক বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে প্রদান করবে বলে দ্ব্যর্থহীন কন্ঠে উচ্চারণ করেন। তারা বলেন, অধ্যাপক টুসীর পক্ষে গাজীপুর ৩ এ গণজাগরণ ঘটেছে। সবুজের পরাজয় নিশ্চিত ইনশাআল্লাহ্।