সাহিত্য, সংস্কৃতি এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য শ্রীপুর সাহিত্য পরিষদ এ বছর ‘শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার- ২০২৫’ ঘোষণা করেছে।
কবিতায়: হাসান হাফিজ, ড. রফিকুল মোহামেদ
সংগীতে: মিল্টন খন্দকার
কথাসাহিত্যে: মাসউদ আহমাদ শিশুসাহিত্যে:জিসান মেহবুব
গবেষণায়: ইমরান মাহফুজ
শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং সাধারণ সম্পাদক মহসিন আহমেদ এক যৌথ বিবৃতিতে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা জানান, এই পুরস্কার সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আরও অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, যারা নিয়মিত লেখালেখি করেন তাদের লেখা দীর্ঘদিন পাঠ করে ভালো লেখকদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করি সেই তালিকা থেকে পুরস্কারের জন্য কমিটি প্রত্যেক বিভাগ থেকে একজন করে নির্বাচিত করেন। শ্রীপুর সাহিত্য পরিষদ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে।
আগামি ২৩ ফেব্রুয়ারি, রোববার বিকেল ৩ টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ।
বিগতদিনের মত আগামী দিনেও বইমেলার পাশাপাশি দেশের বরেণ্য ব্যক্তিদেরকে মূল্যায়নের এই ধারা অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন শ্রীপুর সাহিত্য পরিষদ এর সভাপতি রানা মাসুদ ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।
