শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ঘোষিত হ’য়েছে। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করলেন শ্রীপুর সাহিত্য পরিষদ। শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার- ২০২৪ পেলেন শিল্পের নানা শাখার ৫ শিল্প-ব্যক্তিত্ব। সঙ্গীতে মুনশী ওয়াদুদ, কবিতায় সুমন সরদার, গবেষণায় মাহমুদ শামসুল হক, কথাসাহিত্যে শেখর ইমতিয়াজ ও শিশুসাহিত্যে মামুন সারওয়ার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ০৯ মার্চ (শনিবার) বিকেল ৩ টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।
প্রসঙ্গত, ২০১০ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার প্রদান করা হচ্ছে। ইতোপূর্বে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন আবিদ আনোয়ার, আলী ইমাম, তপন বাগচী, ফারুক নওয়াজ, ড. রকিবুল হাসান, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, প্রশান্ত মৃধা, দীলতাজ রহমান, তুষার কবির, দীলিপ সোম, আবদুর রউফ, আশিক মুস্তাফা, জাহিদ হাসান তাপস, অনিমা মুক্তি গমেজ, আতাউর রহমান, আমজাদ হোসেন, আবেদীন জনি, বীরেন মুখার্জী, স ম শামসুল আলম, মনি হায়দার, স্বকৃত নোমান, অদ্বিতি ফাল্গুনী, আতিকুর রহমান, জেড আই সুবেদ ও শাহান সাহাবুদ্দিন প্রমুখ।
