গত ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছর পর্যন্ত ৯ বছর ধরে ভিডিও কনন্টেট নিয়ে কাজ করে যাচ্ছে কিরণ ঘোষ, যাকে তার ভিডিও কনন্টেটের জন্য নেট দনিয়ার মানুষ ‘ছোট কিরণ’ বলে চেনে। কিন্তু তেমন কোন জনপ্রিয়তা বা সারা না পেয়েও বিন্দু পরিমাণ আক্ষেপ ছাড়াই একের পর এক ভিডিও তৈরি করে যাচ্ছেন তিনি।
কিরণ ঘোষ, পেশায় একজন চাকরিজীবী। সপ্তাহের ছয় দিন তাকে ব্যস্ত থাকতে হয় চাকুরি জীবন নিয়ে। তাই সাপ্তাহিক ছুটির দিনে ভিডিও কনন্টেট তৈরিতে সময় দিয়ে থাকেন তিনি। তার জীবনের মূল মন্ত্র একটাই –
‘‘যতদিন বেঁচে আছি আর আমার দ্বারা সম্ভব ততদিন জনগণদের ভিডিও তৈরি করে মাতিয়ে রাখতে চাই এবার সেটা একজন দেখুক বা এক কোটি মানুষ দেখুক।’’
কনটেন্ট ক্রিয়েটর ছোট কিরণ এবার নিয়ে আসছে আগামী রবিবার ‘‘ভালোবাসা” নামক একটি নতুন কমেডি ভিডিও। সেই ভিডিও এর সামান্য কিছু অংশ তার সোসাল মিডিয়ায় গত ২৫ই মে রাতে আপলোড করে তার ফলোয়ার্সদের উদ্দেশ্যে জানান দিলেন। তিনি নতুন ভিডিও নিয়ে হাজির হবেন।
