ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল মঞ্চস্থ হবে নাটক ‘স্বপ্নকথা’

আল সাদি, নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
link Copied

ভাওয়াল থিয়েটার প্রযোজিত মঞ্চনাটক ‘স্বপ্নকথা’ মঞ্চস্থ হবে আগামীকাল মঙ্গলবার। গাজীপুর শহরের জয়দেবপুর পিটিআই এর শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চায়ন করা হবে নাটকটি।

শেষমুহুর্ত নাটকটিকে ঘিরে চলছে মহরা। টিকেট মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। যা সকল শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য।

স্বপ্নকথা নাটকের নির্দেশনা দিচ্ছেন কৃতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব-নাট্য্ নির্দেশক হায়দার সিদ্দিকী উদয়। সার্বিক তত্বাবধান করছেন ভাওয়াল থিয়েটারের সভাপতি ওস্তাদজী গিটারিষ্ট আব্দুল বারী।

কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, ‘ভাওয়াল থিয়েটারের সদস্য ও কর্মী কুশলী এবং অভিনয় শিল্পীগণ গত ৭-৮ মাস ধরে মহড়া করে নাটকটি মঞ্চায়ন উপযোগী করে তুলেছেন।’

তিনি আরও বলেন, ‘এরমধ্যে বিশেষ একটি রিহার্সালপর্ব উপভোগ করার সুযোগ আমার হয়েছিল। নাট্যকার মমিনুল ইসলাম সাহেবের আমন্ত্রণে।’