ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলেন সারা

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৩ ৫:১২ পূর্বাহ্ণ
link Copied

রেসের ঘোড়ার মতো বলিউড বক্স অফিসে ছুটছে ‘অ্যানিমেল’। কোথায় থামবে, সেটা এখনই বলা মুশকিল। তবে দিন কয়েকের ভেতর এটা যে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে, তা সহজে আন্দাজ করা যাচ্ছে।

যদিও এই সিনেমাটি ঘিরে চলছে সমালোচনা। তাদের মতে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঁঙা এতে উগ্র পৌরুষত্ব, নারীবিদ্বেষ ও হিংসার উদযাপন দেখিয়েছেন।

শুধু তাই নয়, ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও চলছে জোর চর্চা। তবে এর নান্দনিক উপস্থাপন দর্শকের মনে ধরেছে।

তৃপ্তির চরিত্রটির নাম ছিলে জোয়া। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের খবর বলছে, এই চরিত্রে অভিনয়ের কথা ছিল সারা আলী খানের। এ জন্য উৎসাহ নিয়ে অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি।

ঘনিষ্ঠ দৃশ্যটিতে অভিনয়ের জন্য সারা একেবারে বেমানান বলে জানিয়েছিলেন পরিচালক। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি এ নায়িকা।

এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর তা বিশ্বাস করতে রাজি নন সারার অনুরাগীরা। তাদের দাবি, ছবিতে তৃপ্তির চরিত্রের যেটুকু দৈর্ঘ্য, তাতে এমন ভূমিকার জন্য যে সারা অডিশন দিতেও পারেন— তা মানতেই নারাজ তারা।