ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

নিত্যবেলা প্রতিবেদক
মার্চ ৫, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
link Copied

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আশরাফুল আহমেদ আশরাফ। পোস্টে আশরাফ লিখেছেন, ‘বাপ্পী ভাইয়ের মা আজকে ভোরে না ফেরার দেশে চলে গেছেন। আন্টির জন্য সবাই দোয়া করবেন।’

জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন।