ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ধারের টাকা না দেওয়ায় অঞ্জনাকে লিগ্যাল নোটিশ দিলেন ডিপজল

নিত্যবেলা প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
link Copied

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা যেন জমে উঠছে। চলছে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য। তবে এবার সেটা গড়াল ভিন্ন মাত্রায়। ধারের টাকা শোধ না করায় কারণ সামনে এনে বিপক্ষ প্যানেলের অঞ্জনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ডিপজল-মিশা প্যানেলের ডিপজল। চিত্রনায়িকা অঞ্জনা নিপুণের প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। 

জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে সময় পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

মূলত এ কারণেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল।

বিষয়টি নিয়ে ডিপজল গণমাধ্যমকে বলেন, ‘আমার বিপক্ষে যে কেউ নির্বাচন করতে পারে। এটা আমি গায়ে মাখি না। কিন্তু অঞ্জনা আমাকে নিয়ে প্রশ্ন তোলে কীভাবে? আমার বিরুদ্ধে কথা বলে কীভাবে? তাদের জন্য তো কম করিনি। আর যখন প্রশ্ন তুলেছেনই তাহলে নিজের আরও ক্লিয়ার হওয়া দরকার।’

জানা যায়, লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে অঞ্জনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।