কিশোরগঞ্জের কটিয়াদীতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে “ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” শীর্ষক কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী অন্তু বল, সমাজসেবা অফিসার আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ অন্যান্যরা। বিতর্কে কটিয়াদী সরকারি কলেজ ও কটিয়াদী মহিলা কলেজ অংশগ্রহণ করে। যুক্তিতর্কে কটিয়াদী সরকারি কলেজ বিজয়ী হয়। বক্তারা তরুণদের ভূমিকা ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
