কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।এই আনন্দ উৎসবকে ঘিরে চারদিকে চলছে আয়োজন।দেবী দুর্গার আগমনী বার্তায়।ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে।সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন পূজার আয়োজকরা।তবে ফুলপুরে এবার গত বছরের চেয়ে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা।
গত বছর ফুলপুর ৪৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।তবে দেশের চলমান পরিস্থিতিতে এ বছর কমেছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা।এবার ৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন সাহা
তিনি জানান পঞ্জিকা অনুযায়ী,৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে মর্তলোকে আহ্বান জানানো হবে দেবী দুর্গাকে। শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।৯ অক্টোবর মহাষষ্ঠী ১১ অক্টোবর মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ ১২অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি জানান ‘শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর করতে পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।প্রতিটা মণ্ডপ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে থাকবে।
