গাজীপুরে সালনায় ক্যামব্রিজ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে পোষ পিঠা উৎসবের আয়োজন করেছেন ক্যামব্রিজ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল বিকেলে সালনা এলাকায় এ পিঠা উৎসবের আয়োজন করেন।
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ পিটা উৎসব আয়োজন করা হয়। পিঠা উৎসবে গ্রাম বাংলার নানা ধরনের পিঠা তৈরি করে মেলায় প্রদর্শনী করা হয়। এখানে গ্রামের নানা বয়সের মানুষ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের পিঠা পসরা বসিয়ে শিক্ষক শিক্ষার্থীরা পিঠা বিক্রি করেন।
দর্শনার্থীরা বলেন, ক্যামব্রিজ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে নানা ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠার পসরা বসিয়ে বিক্রি করছেন।এ সময় উৎসবমুখর পরিবেশে শিক্ষক শিক্ষার্থী ও নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন।
