ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আ.লীগের আনন্দ র‍্যালিতে জনতার ঢল

প্রতিনিধি, গাজীপুর :
ডিসেম্বর ২, ২০২৩ ৫:৩৬ পূর্বাহ্ণ
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি নৌকার মনোনয়ন পাওয়ায় গাজীপুরে আনন্দ র‍্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে গাজীপুর সদর উপজেলা যুবলীগ ও সহযোগী সংগঠন উক্ত আনন্দ র‍্যালির আয়োজন করেন। উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিন করে পুনরায় অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষ হয়। সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন এর নেতৃত্বে আনন্দ র‍্যালীতে হাজারো সমর্থকের ঢল নামে।

সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ফিরোজ মিয়া, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোসা. সাহিদা আক্তার, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান মিঞা, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রধান, মেহেদী হাসান রনি মন্ডল, শ্রমিক লীগের জসিম উদ্দিন, কাজী হাবিবুর রহমান, ছাত্র লীগের জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি গাজীপুর -৩ আসনে রুমানা আলী টুসিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ঐক্য বদ্ধ হয়েছে। আমরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিতে চাই গাজীপুর সদর উপজেলা তথা গাজীপুর -৩ আসনের মাটি নৌকার ঘাঁটি।