গাজীপুর সদর উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে ভাওয়ালগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম ভান্ডারীকে (৪০) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীপুর গ্রামের নৌলাপাড়া এলাকার রিয়াজ ইলেকট্রনিকস এন্ড ফার্নিচারের দোকান থেকে গ্রেফতার করা হয় তাকে৷
গ্রেফতারকৃত নজরুল ইসলাম ভান্ডারী গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও ভবানীপুরের নৌলাপাড়া এলাকার ওমর আলীর ছেলে৷
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাঁধা প্রদান, হুমকি ধামকি ও মারধর করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম ভান্ডারীর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম ভান্ডারীকে বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
