ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গভীর জঙ্গল থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
link Copied

গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর এলাকার গজারি বন থেকে রাসেল বেপারী নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার সকালে রুদ্রপুর গ্রামের পূর্বপাড়া এলাকার গজারি বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহত রাসেল হোতাপাড়া থেকে রাজেন্দ্রপুর আরপি গেইট সড়কে অটোরিকশা চালিয়ে রোজগার করে পরিবার নিয়ে জীবন যাপন করত।

 

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।