ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের র‍্যালি

নিত্যবেলা প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
link Copied

গাজীপুর মহানগর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ১৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডে ১৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মুন্সীর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু করে রাজবাড়ি মাঠে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়‌।  র‌্যালিতে হাজারো নেতাকর্মী যোগ দেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ১৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মুন্সীসহ সংগঠনের নেতারা।