গাজীপুরের-২ আসনের নৌকা প্রতীক নিয়ে নব-নির্বাচিত সংসদ জাহিদ আহসান রাসেল এমপিকে গণ- সংবর্ধনা প্রদান করেছে মহানগরে সালনা সাংগঠনিক থানার জনগণ।
বৃহস্পতিবার বিকালে বাহাদুরপুর হাজী মার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবারের নব নির্বাচিত এমপি জাহিদ আহসান রাসেল,এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান।
গত ৭ জানুয়ারী গাজীপুর ০২ আসনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জাহিদ আহসান রাসেল এমপি।
