ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাজার ইজারা ফরম ছিনতাই

গাজীপুর প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
link Copied

গাজীপুরে পথরোধ করে বাজার ইজারার ফরম ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলার মনিপুর এলাকার জুলহাস উদ্দিন বুধবার নির্বাহী অফিসার বরাবর ওই অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকার রুহুল আমিন, আজিজ হোসেন , সাদ্দাম হোসেনসহ ৫ জন।

অভিযোগে জানা যায়, সদর উপজেলার মনিপুর বাজার ইজারা বিষয়ে সদর উপজেলা পরিষদ থেকে দুটি ফরম কিনে তা নিজ বাড়ি থেকে পরিষদের নির্ধারিত বক্সে জমা দেয়ার জন্য গেলে পথিমধ্যে হোতাপাড়া জাহিন টেক্স ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে আটক করে জিম্মি করে ফেলে । একপর্যায়ে পুর্ব পরিচিত ওই অভিযুক্তরা জুলহাস উদ্দিনের নিকট থেকে উত্তোলিত দুইটি ইজারা ফরম ছিনিয়ে নেয়।

অভিযুক্তরা পলাতক রয়েছে।